Thursday, 2 January 2014

মেথি পরোটা

উপকরণ 

ময়দা ২ কাপ 

চিনি ১ চা চামচ

তেল ১ টেবিল চামচ

লবণ পরিমাণমতো

ঘি ১ চা চামচ

বেকিং আধা চা চামচ

তেল ভাজার জন্য ২ টেবিল চামচ

পানি পরিমাণমতো

মেথি ১ টেবিল চামচ

প্রণালি

ময়দা একটি পাত্রে নিতে হবে। মেথি ৪/৫ ঘণ্টা জলেতে ভিজিয়ে রাখতে হবে। একটি ছাঁকনিতে জল ঝরিয়ে মিহি করে বেটে নিতে হবে।

তারপর ময়দার মধ্যে লবণ, চিনি, তেল, ঘি, মেথি ও জল দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ২/৩ ঘণ্টা।

আবার গোলা ময়দা ভালো করে মেখে তারপর পিঁড়ির ওপর ময়দা ছিটিয়ে গোল করে আধা ইঞ্চির মতো রুটি বেলে ফ্রাইপ্যানে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।