Saturday, 28 December 2013

শাহী পনির




উপকরণ 
পনির ১২০ গ্রাম (চৌকো করে কাটা )
আদাবাটা ১/২ চামচ 
নুন স্বাদমতো 
দুধ ১ কাপ 
কাজুবাটা ১/২ কাপ 
ফ্রেস ক্রিম ১/২ কাপ 
কাঁচালঙ্কা বাটা  ১ চামচ 
চিনি ১ চামচ 
গরম মশলা ১ চামচ 
তেজপাতা ১ টা 
গোলমরিচ ৩ টে 
দারচিনি ১ ইঞ্চি 
লবঙ্গ ৩ টে 
এলাচ ৩ টে 
তেল / ঘি ৪ চামচ 


প্রণালী
প্রথমে ১ চামচ তেল দিয়ে পনিরগুলো ৫ মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নিতে হবে।

এবার কড়াইতে ৩ চামচ তেল দিয়ে তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আদা বাটা, দারচিনি, এলাচ দিয়ে ২ মিনিট ভাজতে হবে।

২ মিনিট হয়ে গেলে কাজু বাটা, ফ্রেস ক্রিম, চিনি, কাঁচালঙ্কা বাটা, নুন  ও দুধ দিয়ে ৫ মিনিট ঢেকে হাল্কা আঁচে রাখতে হবে।

৫ মিনিট হয়ে গেলে ভেজে রাখা পনির ও গরমমশলা  দিয়ে আরও ১০ মিনিট ঢেকে হাল্কা আঁচে রাখতে হবে। 

১০ মিনিট হয়ে গেলে ওভেন বন্ধ করে শাহী পনির পরিবেশন করা যাবে।