Sunday, 29 December 2013

টক মিষ্টি ভাত



উপকরণ 

চাল ২৫০ গ্রাম

টমেটো কুচি ৩টি

আদা কুচি আধা চা চামচ

লংকা গুঁড়া আধা চামচ

লেবুর রস ১ টেবিল চামচ

টমেটো ১ টেবিল চামচ

তেল অল্প

লবণ-চিনি স্বাদমতো

 প্রণালি

চাল ধুয়ে ফোটানো গরম জলে ৩৫ মিনিট ভিজিয়ে রাখুন।
কড়াইয়ে তেল গরম করে আদা কুচির দিন।
এরপর টমেটো কুচি দিয়ে লংকা গুঁড়া, লবণ, লেবুর রস ও চিনির সঙ্গে চাল দিয়ে নেড়ে ভেজে নিন।
পরিমাণমতো জল দিয়ে দমে রান্না করুন।