Saturday, 28 December 2013

পনির কাটলেট



উপকরণ

 
পনির ২৫০ গ্রাম  
  ময়দা ৮ চামচ  
  আমচুর ২ চামচ 
  নুন স্বাদ মতো  
  শুকনো লঙ্কার গুঁড়ো ২ চামচ
 
খাওয়ার সোডা আধ চামচ  
  জল পরিমাণ মতো
 
তেল ভাজার জন্যে 
  পেঁয়াজ ও ধনেপাতা সাজানোর জন্যে


প্রণালী

 
কাটলেটের মতো করে পনির কেটে নিন।
 
একটা পাত্রে ময়দা, খাওয়ার সোডা, আমচুর,  লঙ্কা গুঁড়ো, নুন ও জল দিয়ে মিশ্রণ বানাতে হবে।
 
প্যান এ তেল গরম করতে দিন।
 
পনিরের টুকরোগুলো ওই মিশ্রণে  ডুবিয়ে ডিপ-ফ্রাই করতে হবে।
 
পেঁয়াজ ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।